শান্তি নিকেতন ঘুরে দেখলেন অমিত শাহ
দি নিউজ লায়ন ; বাঙালি আবেগকে জয় করে নেওয়ার লক্ষ্যে রবিবার সকালে বোলপুরের শান্তিনিকেতনে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে বিশ্বভারতী কর্তিপক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপর দুপুরে স্থানীয় রতনপল্লীতে বাউল বাসুদের দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
এদিন শান্তিনিকেতনে পা রেখে অমিত শাহ যান বাংলাদেশ ভবনে। সেখানে বাংলাদেশ ভবন ঘুরে দেখেন তিনি। শান্তিনিকেতনের ভিজিটার্স বুকে নিজের প্রতিক্রিয়া লেখেন। এরপর সঙ্গীত ভবনে পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন তিনি। শান্তিনিকেতনের উপাসনা গৃহও ঘুরে দেখেন তিনি। এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয় বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা।
এদিন দুপুরে ভাত, মুগ ডাল, আলি ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের ঘন্ট, স্যালাড, টক দই টম্যেটোর চাটনি এবং পায়েস দিয়ে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। তারপর বোলপুরের হনুমান মন্দির থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শোতে অনশ নেবেন শাহ। এরপর সাংবাদিক সম্মেলন করে অন্ডাল বিমান বন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

Post a Comment